বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর চট্টগ্রামে অবস্থান করছিলেন নাফিস। আর সেখানেই আজ (শুক্রবার) অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। নাফিস ইকবালের মাইনর স্ট্রোক হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক […]