ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ব্রিজটাউনে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে। এবারের আসরে পেসাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছে নিউ ইয়র্কে। এই পরিসংখ্যান বিবেচনায় পরের অবস্থানেই আছে কেনসিংটন ওভাল। আসরে সবমিলিয়ে প্রায় ২০ গড়ে এই মাঠে মোট ৫৯ উইকেট পেয়েছেন পেসাররা। যেখানে তারা ওভারপ্রতি খরচ করেছেন আটেরও কম রান করে। এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে আজ পেসাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন। […]