গাড়িতে পেট্রোল নিতে পেট্রোল স্টেশনে অপেক্ষা করছিলেন। কিন্তু এমন মর্মান্তিক মৃত্যু হবে কে বা ভেবেছিল। জোহানেসবার্গের শহরতলি ফ্লোরিডার এক পেট্রোল স্টেশনে ছিনতাইকারীদের গুলিতে জীবন গেল দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডার লুক ফ্লেয়ার্সের। এই সেন্টার ব্যাক পেশাদারি ক্যারিয়ারে খেলতেন দেশটির শীর্ষ লিগ পিএসএলের জনপ্রিয় ক্লাব কাইজার চিফসে। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০২১ টোকিও অলিম্পিকে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে সুযোগ না পেলেও অভিষেকের অপেক্ষায় ছিলেন ২৪ বছর বয়সী এই তরুণ ফুটবলার। গতকাল রাতে জোহানেসবার্গের ফ্লোরিডা উপশহরে তার ভক্সওয়াগন গাড়িটা নিয়ে এক পেট্রোল […]