পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দেয় টাইগাররা। সেই ধারা বজায় রাখতে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। একাদশে বাংলাদেশ কোনো পরিবর্তন আনেনি আজ। প্রথম ম্যাচে খেলা সেই একাদশ নিয়েই নেমেছে মাঠে। তবে তিন পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। সুযোগ পেয়েছেন অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জনাথন ক্যাম্পবেল। বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মাহেদী, জাকের […]