বল হাতে ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েও জয়ের দেখা পেল না বাংলাদেশ। দারুণ ও স্মরণীয় এক জয় হাতছাড়া হলো শারজায়। আইসিসি প্রমীলা টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হার বরণ করেছে বাংলাদেশ, যদিও দারুণ বোলিংয়ের পর জ্যোতিদের লক্ষ্য ছিল ১১৯ রান। শারজায় ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হিদার নাইট। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান জড়ো করে ইংল্যান্ড। দলীয় ৪৮ রানে প্রথম উইকেট হারায়। রাবেয়া খানের শিকার হয়ে মাইয়া বাউচার ১৮ বলে ২৩ রান করে […]