অবশেষে দ্বিতীয়বারের মত মার্কিন মসনদ জিতে নিলেন রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। আগে থেকেই এই জয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প। ফলাফল ঘোষণার শুরু থেকে ছিলেন হাস্যোজ্জ্বল। ফ্লোরিডাতে ভোট দিয়ে বলেছিলেন, তার কাছাকাছি ভোটও কেউ পাবে না। সেটি প্রমাণ হলো ফলাফলে। এতে, দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউস নিশ্চিত করেছেন ট্রাম্প। ট্রাম্পের এই বিজয়ে ইতোমধ্যে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। এর মধ্যে আছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান বুধবার (৬ নভেম্বর) নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন। সেখানে […]