মুবিন’স প্রাইভেট কেয়ার কর্তৃক আয়োজিত মিজবাহ উদ্দিন বাপ্পী প্রদত্ত অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় কক্সবাজারের চকরিয়া কমিউনিটি সেন্টার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ট্রফি নির্ধারণী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডাইনামিক ইউনাইটেড। ২০ মিনিট করে ৪০ মিনিটের খেলার প্রথমার্ধের অন্তিম মুহূর্তে রাজনের দেয়া একমাত্র গোলে রানা শপ ইউনাইটেডকে হারায় তারা। বিপুল দর্শকের উপস্থিতিতে আয়োজিত খেলা শেষে বিজয়ী বিজিত ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন প্রধান […]