নতুন বছরের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই সিদ্ধান্তের গুঞ্জন শোনা গেলেও এবার তা বাস্তবে রূপ নিলো। ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। মূলত দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সেটা গুঞ্জন থেকে আর বাস্তব হয়নি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। নিজের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে। […]