বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ বোর্ড পরিচালকের সদস্যপদ বাতিল করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী বিনা নোটিশে পর পর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়। বুধবার (৩০ অক্টোবর) নতুন সভাপতি ফারুক আহমেদের অধীনে বিসিবির পঞ্চম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের পরিচালক পদ শূন্য হয়ে গেছে। নাজমুল হাসান ছাড়াও এই তালিকায় আছেন মঞ্জুর […]