প্রথম ওয়ানডে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারী বাংলাদেশ। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টানা ১১ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডের ইতি ঘটলো। এছাড়া টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার […]