আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্ব শেষে শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই। মরুর শহরে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। টানা তৃতীয়বারের মত ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, ১৬ বছর পর ফাইনালে উঠার স্বপ্ন অস্ট্রেলিয়ার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ১ম সেমিফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি, টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ চ্যানেল। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবারের আসরের সেমিফাইনালে ওঠে ভারত। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতেই […]