খেলাধুলায় মানুষের সঙ্গে পাল্লা দিচ্ছে রোবট- সায়েন্স ফিকশনে এমন চিত্র হরহামেশাই দেখা যায়। ১৯ এপ্রিল চীনে বেইজিংয়ে আয়োজিত হাফ ম্যারাথন দৌড়ে এই প্রথম বাস্তবেই মানুষের পাশাপাশি অংশ নিয়েছে রোবট। মোট ২০টি দলের রোবট প্রতিযোগী এতে অংশ নেয়। রোবটদের জন্য আলাদা ট্র্যাকের আয়োজন করা হয়েছিল, তবে মানুষ আর রোবট একই সময় দৌড় শুরু করে। মোট ২১ কিলোমিটারের কিছুটা বেশি দূরত্বের হাফ ম্যারাথন সম্পূর্ণ করেছে বেশ কিছু রোবট, অনেকগুলোই মাঝপথে নষ্ট হয়ে যায়। যদিও গবেষকরা একে ব্যর্থতা নয়, বরং গবেষণার জন্য […]