হংকং সিক্সেসে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আকবর আলীর দল। শুক্রবার (৭ নভেম্বর) হংকংয়ের মং ককে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে রান তাড়ায় ৬১ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। বাংলাদেশের ইনিংসে ৯ বলে ৪ ছক্কা ও ২ চারে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক আকবর […]