এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এবার নতুন উদ্যম নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আরব আমিরাতের শারজায় আজ থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন উভয় দলের অধিনায়ক। বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী এবং আফগানিস্তান অধিনায়ক রশিদ খান ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে উভয় দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। টি-টোয়েন্টি সিরিজে আজকের প্রথম ম্যাচটি শেষে পরের দুটি অনুষ্ঠিত হবে আগামীকাল […]