এশিয়া কাপে ভারতের বিপক্ষে হারের পরের দিনই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া না হলেও ম্যাচটি আসলে এক অলিখিত সেমিফাইনাল। কারণ, জিতলেই ফাইনাল, হারলে বিদায়। এশিয়া কাপের সুপার ফোর থেকে আজ যে দল জিতবে তারা উঠে যাবে ফাইনালে। ঠিক এমন সমীকরণকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এই ম্যাচের বিজয়ী দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট, সেখানে অপেক্ষা করছে ভারত। প্রথম দল হিসেবে ভারত উঠে গেছে চলতি আসরের […]