বাংলাদেশ ফুটবলকে চমক দিয়ে পরিবর্তনের নতুন রুপ দেওয়া সেই হামজা চৌধুরী ঢাকায় পৌঁছেছেন। ইংল্যান্ড থেকে দুপুরে দেশে এসেই উঠেছেন টিম হোটেলে। হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সাফল্য এনে দেওয়ার বার্তাও দিয়েছেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) দুপুরে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেন হামজা। বিমানবন্দর থেকে টিম হোটেলে উঠে বার্তাও দিয়েছেন সমর্থকদের উদ্দেশে। নিরাপদে এসে পড়েছি। ইনশাল্লাহ […]