ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ম্যাচের আগে জরিমানার মুখোমুখি হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে সেটা ক্রিকেট মাঠে নয়, মাঠের বাইরের ঘটনার জন্য। ওভার স্পিডে গাড়ি চালানোর দায়ে রোহিতকে জরিমানা করেছে পুনে পুলিশ। একবার নয় তিন তিনবার জরিমানা গুনতে হলো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর তিন দিনের ছুটি পেয়ে মুম্বাইতে যান রোহিত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সেখান থেকে নিজের গাড়িতে করে স্ত্রীকে নিয়ে ফিরছিলেন পুনেতে। মুম্বাই থেকে পুনেতে যাওয়ার সময় ট্রাফিক […]