প্রথম ম্যাচে জয়টা ছিল ৩-০ গোলের। এবার যেন আরও ভয়ংকর চেহারায় বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরের জালে গুনে গুনে ৮ বার বল পাঠালেন সাবিনা-তহুরারা। আজ (সোমবার) কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এতে করে স্বাগতিকরা দুই ম্যাচ সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। বাংলাদেশের বড় জয়ে জোড়া গোল করেছেন তহুরা খাতুন ও রিতুপর্না চাকমা। অন্য চার গোল সানজিদা, সাবিনা, মাতসুসিমা ও শামসুন্নাহার জুনিয়রের। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে […]