বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ হারার পর ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে জিতে জয়ে ফিরলো আফগানরা। ২০১৫ বিশ্বকাপে অভিষেকে এসেছিল একমাত্র জয়, স্কটল্যান্ডের বিপক্ষে। তারপর থেকে হার, হার আর হার। সেই বৃত্ত থেকে বেরিয়ে এলো আফগানিস্তান বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে। রবিবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলারের জবাবে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ব্যাটিং তাণ্ডবে ২৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে ২২ ওভারের মধ্যে ১১৭ রানে বিশ্ব চ্যাম্পিয়নদের ৫ উইকেট তুলে নেয় তারা। […]