নিউজিল্যান্ডের রান তাড়া করতে নেমে শুরুটা তেমন ভালো না হলেও লক্ষ্য স্থির ছিল বাংলাদেশের। ব্যাটিংয়ে উত্থান-পতনের গল্প জমা হলো বারবার। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ছোটখাটো ঝড় তুললেন। কিন্তু একপাশ আগলে থাকলেন লিটন দাস, জয় নিয়েই ছাড়লেন মাঠ। নেপিয়ারে নিউজিল্যান্ডকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বুধবার নেপিয়ারে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে কিউইরা। প্রথম ওভারে মাহেদী হাসানকে বোলিংয়ে নিয়ে […]