বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়ায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে। সাকিব আল হাসান তো আগেই ছিটকে গেছেন। একই সঙ্গে তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম বাদ পড়েছেন গত ম্যাচের একাদশ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের […]