ভারত-পাকিস্তান লড়াই মানেই বারুদে উত্তেজনার এক ম্যাচ। দুই দেশের ক্রিকেট ভক্ত ছাড়াও মুখিয়ে থাকে ক্রিকেট বিশ্ব। আর খেলা যদি হয় বিশ্বকাপের মঞ্চে তাহলে তো কথাই নেই। এমনই এক হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। শক্তি, সামর্থ্য, পরিসংখ্যান সবকিছুর বিবেচনায় এই ম্যাচে ভারতই ফেভারিট। ম্যাচটি হারলে সুপার এইটে খেলা ঝুঁকিতে পড়বে পাকিস্তানের। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়া এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক। চলতি আসরে আয়ারল্যান্ডের […]