দিন শেষে ফলাফলই আসল। ফলাফলের হিসেবে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভালো খেলেছে বাংলাদেশ দল। চার ম্যাচের তিনটিতে জয় দিয়ে সুপার এইট নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার কাছে জিততে জিততে হেরেছে। গ্রুপ পর্বে বোলিং দুর্দান্ত হলেও ব্যাটিং ভালো হয়নি। অবশ্য যে উইকেটে খেলা হয়েছে ব্যাটিং ভালো করা খুবই কঠিনও ছিল। তবে সুপার এইটের ম্যাচে উইকেট অপেক্ষাকৃত ভালো আচরণ করতে পারে। বিশেষ করে এন্টিগার দুই ম্যাচে। এন্টিগায় বাংলাদেশ আগামী ২১ জুন শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। একই […]