ঘটনা-১ নেলসন ম্যান্ডেলার মায়ের ভাষা হল ‘খোছা’ (ঢড়যংধ)। কিন্তু বক্তৃতা দিয়ে বেড়ান ইংরেজিতে। ১৯৯৩ সালের ২২ এপ্রিল ম্যান্ডেলা আসলেন জোহানেস-বার্গ থেকে ৬২ কিলোমিটার দূরে অবস্থিত কালোদের জন্য নির্ধারিত সেবোকেঙ হাসপাতাল পরিদর্শনে। আমি তখন সেই হাসপাতালে কর্মরত এবং ঐদিন আমার সৌভাগ্য হয়েছিল নেলসন ম্যান্ডেলার সাথে করমর্দন করার। হাসপাতালের ৯০ ভাগ কর্মী কালো এবং প্রায় সবাই ইংরেজি ও খোছা ভাষায় পারদর্শী। ম্যান্ডেলা আসলেন তার চিরাচরিত স্মার্ট ড্রেস স্যুটেড বুটেড অবস্থায়, সবার সাথে ইংরেজিতে হাই হ্যালো করলেন। ম্যান্ডেলার সাথে ছিলেন এএনসির নেতা টোকিও […]