বাংলাদেশের দক্ষিণাঞ্চল কক্সবাজার জেলায় মহেশখালী পৌরসভাসহ আটটি ইউনিয়ন নিয়ে ৩৮৮ বর্গ কিমি বিস্তৃত মহেশখালী উপজেলা। আদিনাথের পাহাড়, শুটকিপল্লীসহ কতিপয় ঐতিহাসিক দর্শনীয় স্থান নিয়ে মহেশখালী উপজেলা বাংলাদেশের একটি অনুন্নত ও অবহেলিত অঞ্চল। ওই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাংলাদেশের উন্নয়নের মূলধারায় সংযুক্ত করবার জন্যে বাংলাদেশ ও জাপান সরকার যৌথভাবে গত একদশক ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে কেন্দ্র করে জাপান সরকারের প্রস্তাবিত বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট ইনিসিয়েটিভ মূলত বিগ বি নামে পরিচিত। ২০১৪ সালের মে মাসে জাপানে অনুষ্ঠিত জাপান ও বাংলাদেশ […]