গুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান। তিনি জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ দৌঁড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। […]