চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাংলাদেশ জামায়তে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) উপস্থিত ছিলেন না। কিন্তু অধিবেশনের আজ চতুর্থ দিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তার জন্য লিখিত প্রশ্ন ছিল উত্থাপনের জন্য। নির্ধারিত সময় প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত প্রশ্ন উত্থাপনের আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রশ্ন উত্থাপনের আহ্বান জানানোর সময় লক্ষ্য় করেন তিনি নেই। এ সময় স্পিকার বলেন, জিএম তো নাই। এরপর হাসি দেন স্পিকার। সংসদে অন্যদের মধ্যে অনেককে হাসতে […]