দেশ এবং দেশের বাইরে তরুণ ও মেধাবীদের কর্মসংস্থান তৈরির জন্য আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রোগ্রামটির আওতায় নন-আইটি ব্যাকগ্র্রাউন্ডের স্নাতকধারী শিক্ষার্থীরা বিনামূল্যে আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাবেন। চলমান চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কোর্সগুলো পরিচালনা করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। এ প্রোগ্রামের অধীনে কোর্স শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশে কর্মরত আছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ হচ্ছে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। […]