বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর্মি ওয়ার গেম সেন্টারে চুক্তিভিত্তিক চারজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
সফটওয়্যার প্রোগ্রামার পদে মোট চারজন নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ময়মনসিংহের মোমেনশাহী সেনানিবাস।
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
আবেদনকারীদের বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (ওওপি) বিষয়ে পারদর্শিতা থাকতে হবে।
বয়সসীমা ও বেতন
৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা বেতন পাবেন।
চাকরির মেয়াদ
প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তি পুনর্নিয়োগ বা নবায়নের সুযোগ রয়েছে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইন মাধ্যমে ই-মেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে
আবেদনের মাধ্যম: প্রার্থীদের নিজেদের হালনাগাদ সিভি (CV) প্রস্তুত করে নির্দেশিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে (Apply via email [email protected])।
- ই-মেইল ঠিকানা: [email protected]
- সিভিতে আবশ্যক তথ্য: বায়োডাটাতে সাম্প্রতিক তোলা রঙিন ছবি, সচল মোবাইল নম্বর, ব্যক্তিগত ই-মেইল ও বর্তমান-স্থায়ী ঠিকানা পরিষ্কারভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
- আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা আগামী ১ নভেম্বর পর্যন্ত তাদের ই-মেইল আবেদন জমা দিতে পারবেন (Bangladesh Army job circular deadline November 1)।
- আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
পূর্বকোণ/মিফতা


















