চট্টগ্রাম রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

অনলাইন ডেস্ক

১ নভেম্বর, ২০২৬ | ৬:২৯ অপরাহ্ণ

রকমারি.কম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: রকমারি.কম
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ
পদসংখ্যা: ০২টি 
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ 
অন্যান্য যোগ্যতা: ই-কমার্সে কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর 
কর্মস্থল: ঢাকা (মতিঝিল)
বেতন: ৩০,০০০-৪০,০০০ টাকা (মাসিক) 
 
অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বেতনসহ ছুটি ও সরকারি ছুটির দিন, রকমারি ডট কম-এর পণ্য ক্রয়ে কর্মীদের জন্য বিশেষ ছাড়, বিনামূল্যে স্ন্যাকস ও অনির্ধারিত চা, বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ফিজিওথেরাপি সেবাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি। 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।  
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬ 
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট