সরবরাহ বাড়ায় নগরীতে দাম কমেছে শীতকালীন সবজির। গেলো এক সপ্তাহের ব্যবধানে নগরীতে ৫-১০ টাকা কমেছে নানান সবজির দাম। গতকাল বৃহস্পতিবার নগরীর অক্সিজেন, চকবাজার, বহদ্দারহাট, আতুরার ডিপো, রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে শীতকালীন সবজির দাম কমার এই চিত্র। এদিন নগরীর বিভিন্ন বাজারে কেজিপ্রতি টমেটো ৪০ থেকে ৪৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৩৫ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকা, পেঁয়াজ পাতা ১৫ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, ধনেপাতা ৩০ থেকে ৩৫ টাকা […]