মোংলা বন্দরে সর্বোচ্চ সংখ্য জাহাজ হ্যান্ডলিং এবং সবচেয়ে বেশি ট্যারিফ পরিশোধ করায় পুরস্কৃত হয়েছে ইন্টারপোর্ট শিপিং এজেন্ট লিমিটেড। আজ শুক্রবার মোংলা বন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছ থেকে ক্রস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানজিল আহমেদ রুহুল্লাহ। এসব উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, সরকারি পদস্থ কর্মকর্তা, সামরিক বেসামরিক কর্মকর্তা, বন্দরের পদস্থ কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিপিং এজেন্ট এসোসিয়েশনের নেতা, মোংলা প্রেস ক্লাব সদস্য, সিবিএ নেতা ও […]