স্ট্যান্ডিং কমিটির সব চেয়ারম্যানকে নিয়ে বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই আগস্ট) সন্ধ্যায় খুলশীর বিজিএমইএ ভবনের কনফারেন্স হলে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহ–সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, রাকিবুল আলম চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর। সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের উদ্দেশ্যে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, দেশের স্বার্থে ব্যবসায়ীদের স্বার্থে আপনাদের সবাইকে পরিচালকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। […]