রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬। এতে অংশ নিয়েছে দেশীয় এফএমসিজি ব্র্যান্ড ভিটাকেয়ার।
এক্সপো উপলক্ষে প্রতিষ্ঠানটির সব পণ্যে ২০ শতাংশ এবং অলিভ অয়েলে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
১০ থেকে ১২ সেপ্টেম্বর আয়োজিত এই প্রদর্শনীতে হল-১-এর প্যাভিলিয়ন-১-এ রয়েছে ভিটাকেয়ারের স্টল, যেখানে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা পণ্য সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি বিশেষ ছাড়ে কেনাকাটাও করতে পারবেন।
ভিটাকেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য ভোক্তাদের কাছে সহজে পণ্য পৌঁছে দেওয়া।
বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত এই প্রদর্শনীতে দেশ-বিদেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে। প্রদর্শনীটি ১০ ও ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
পূর্বকোণ/আদর

















