রাজস্ব আদায়ের লক্ষ্যে আজ সোমবার (৩০ জুন) সব ব্যাংকের শাখায় ব্যাংকিং কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়, ৩০ জুন অর্থবছরের শেষ দিন। রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণত ব্যাংক লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সূচি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা হয়ে […]