চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক মেডিকেল সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় লিখিত বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও আধুনিক করতে ৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উন্নত […]