চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) অক্সিজেন-কুয়াইশসড়কে (সিডিএ অনন্যা আবাসিক এলাকার পাশে) অবস্থিত প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এক বিশেষ সাইট পরিদর্শন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ট্রাস্টি লুৎফি এম আইয়ুব। বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা সালমান ইস্পাহানি, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাফিয়া গাজী রহমান, হেফাজাতুর রহমান, মোহাম্মদ আবদুস সালাম এবং ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য […]