শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শিক্ষকরা মনখুলে নম্বর দেওয়ার ক্ষেত্রে খুবই কঠোর ছিল, আপনার কাছে কী মেসেজ ছিল- এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে তো আর নম্বর দেওয়া যায় না।’এবারের ফলাফলকে সুন্দর ফলাফল উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা খারাপ রেজাল্ট বলছেন […]