চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

শিক্ষা

প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষার কেন্দ্রে প্রযুক্তি, পাঠ্যক্রম বা প্রতিষ্ঠান নয়; আছেন একজন শিক্ষক আর একজন শিক্ষার্থী। কিন্তু দীর্ঘ শিক্ষকতাজীবনের অভিজ্ঞতায় আজ স্পষ্ট বুঝতে পারছি, শিক্ষকতার অর্থ সম্ভবত নতুন করে ভাবার সময় এসেছে। একই শ্রেণিকক্ষে এখন মুখোমুখি দুটি প্রজন্ম, চকবোর্ডে বেড়ে ওঠা শিক্ষক এবং টাচস্ক্রিনে বেড়ে ওঠা শিক্ষার্থী। আমাদের সময়ে শেখার অবলম্বন ছিল বই, লাইব্রেরি, শিক্ষকের দীর্ঘ বক্তৃতা আর হাতে লেখা নোট। তথ্য ছিল দুর্লভ, তাই শিক্ষকই ছিলেন জ্ঞানের প্রধান উৎস। শিক্ষক বলতেন, […]

৬ অক্টোবর, ২০২৬ ০৮:৩৬