চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সিআইইউতে বিবিএ শিক্ষার্থীদের নিয়ে এসিসিএ’র রোডশো

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর, ২০২৬ | ১১:৫৫ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সম্প্রতি বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এসিসিএ রোডশো। শিক্ষার্থীদের পেশাদার হিসাববিজ্ঞান, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাগত যোগ্যতা অর্জনের সুযোগ সম্পর্কে ধারণা দিতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসিসিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজনেস রিলেশনশিপ এক্সিকিউটিভ শিকদার সাদ রাজ্জাক এবং বিজনেস রিলেশনশিপ এক্সিকিউটিভ, এসিসিএ বাংলাদেশ-এর ফারজানা ফাইয়েজা।

উপস্থিত ছিলেন এসিসিএ অনুমোদিত লার্নিং পার্টনার প্রফেশনাল স্কুল অব বিজনেসের (পিএসবি) কনসালট্যান্ট–অ্যাডমিনিস্ট্রেশন রিফাত হোসাইন।

রোডশোতে বক্তারা শিক্ষার্থীদের সামনে এসিসিএর বিভিন্ন পেশাগত যোগ্যতা অর্জনের পথ, আন্তর্জাতিক পর্যায়ে এর গ্রহণযোগ্যতা এবং বিবিএ ডিগ্রির পাশাপাশি এসিসিএ সনদ অর্জনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে হিসাববিজ্ঞান, ফাইন্যান্স ও ব্যবসায় প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার সম্ভাবনা এবং বৈশ্বিক চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে পেশাগত যোগ্যতার ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা এসিসিএর শিক্ষাক্রম, পেশাগত উন্নয়নের সুযোগ এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

সিআইইউ কর্তৃপক্ষ মনে করে, শিক্ষার্থীদের সঙ্গে শিল্প ও পেশাজগতের অভিজ্ঞ ব্যক্তিদের সংযোগ স্থাপন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও পেশাগত দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সিআইইউ শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও বৈশ্বিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন