ঈমানিয়াত ও ইনসানিয়াত তথা সুন্নীয়তের সুরক্ষায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আগ্রাবাদ হাজিপাড়া দরবার শরীফে আলোচনা সভা ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুলাই) বিকেলে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন সংগঠনের উপদেষ্টা তাফসিরুল মাশাহিদুল কোরআন ও বোখারী শরীফের ব্যাখা গ্রন্থের প্রণেতা, একুশে পদক প্রাপ্ত হাফেজ ক্বারী ছৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ। আল্লামা ইমাম হায়াত […]