বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে এটা যেন দীর্ঘদিনের অলিখিত বাস্তবতা। কিন্তু সেই প্রচলিত সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে এবার চট্টগ্রাম থেকে শুরু হলো এক ব্যতিক্রমী উদ্যোগ। উৎসবে পণ্যের দাম বাড়বে না, বরং কমবে। সোমবার (১৮ মে) ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে এই ঘোষণা দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্যহ্রাসে ‘ফেস্টিভ সেল’ চালুর লক্ষ্যে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক বলেন, আমাদের সমাজে […]