নগরীর পূর্ব নাসিরাবাদ সিএন্ডবি কলোনির নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নিয়ে আতঙ্কে রয়েছেন এক হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। সম্প্রতি বিদ্যালয়টির নিচ তলায় ৫-৬টি পিলারে ফাটল দেখা দিলে সবার মাঝে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পিলারে ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হওয়ায় বিদ্যালয় ভবনে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন আতঙ্ক থেকে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে জানান কয়েকজন অভিভাবক। ইতোমধ্যে যথাযথ ব্যবস্থা নিতে থানা শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে বিদ্যালয়ের ভবনটি সংস্কার যোগ্য নয় […]