সরকার পতনের একদফা দাবি, দ্বাদশ সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষণা এবং বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীদের গ্রেপ্তারে প্রতিবাদে চট্টগ্রামে মিছিল করেছে বিএনপি। আবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর বিএনপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধকে কেন্দ্র করে বুধবার রাতে বকশিরহাট ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদারকে […]