চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অন্যতম দায়িত্ব হলো আবাসন প্রকল্প বাস্তবায়ন করা। কিন্ত গত ১৬ বছরেও সিডিএ নতুন কোন আবাসন প্রকল্প বাস্তবায়ন করেনি। সরকারিভাবে নতুন আবাসন প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় মানুষ সহনীয়মূল্যে আবাসন সুবিধা পাচ্ছে না। বেসরকারিভাবে গড়ে উঠা আবাসন ফ্ল্যাট কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও বর্তমান সময়ে সিডিএ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। পরিকল্পিত নগরী গড়তে আবাসিক এলাকার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা যায়, গত ছয় দশকের বেশি […]