চট্টগ্রামের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। একই সাথে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র্যাব জানায়, নগরের সদরঘাট থানার ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ি দারোগারহাট রোডের ইলিয়াস মাঝির বাড়ির একটি ভাড়া নেওয়া গুদামে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট মজুত ও বিক্রি করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার […]