প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌ-গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনব্যাপী এই পরিদর্শনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম, সামুদ্রিক নিরাপত্তা প্রযুক্তি এবং জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতি ও সক্ষমতা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ সেন্টার এবং সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) পরিদর্শন করেন। আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ […]