চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় মৃতের সংখ্যা এখন ৯ জন। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ জাহাজে পরিষ্কারের কাজ চলাকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত অনুযায়ী, কাজের সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে ১৫-২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন […]