বায়েজিদে কোচিং থেকে ফেরার পথে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরিকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ২৫ মে) সকালে কুমিল্লার দেবিদ্বার থানা এলাকা থেকে ভুক্তভোগীর স্বজনরা আটক করে বায়েজিদ থানায় পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক মো.আকাশ (২৪) কুমিল্লা দক্ষিণ ভাঙ্গুরা থানার বরিছারা এলাকার মো. ফুল মিয়ার ছেলে। বর্তমানে বায়েজিদ বার্মা কলোনির মানোয়ার বাড়ির ভাড়াটিয়া। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা পূর্বকোণ অনলাইকে জানান, আটক আকাশ মেয়েটির মামার বাসায় ডিস […]