চট্টগ্রাম নগরীর বায়েজিদে প্রবাসীকে অপহরণের ঘটনায় মো. ইমরান (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইমরান নেত্রকোণা আটপাড়া কলমন্দা শহীদের বাড়ির ইসমাইলের ছেলে। রবিবার (২৬ মে) সকাল সাড়ে ৭টায় শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, ভিকটিম প্রবাসে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর সাথে পরিচয় হয়। পরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। ভিকটিমকে ওই নারী দেশে আসার সময় তার জন্য কসমেটিক […]